এক অজানা অধ্যায়

আমার চাওয়ার সমান্তরাল
উড়ে চলে দুরন্ত চিল
পাখা ঝাপটানো বাতাস
আর কিছু ছিঁড়ে যাওয়া পালক

পথ কতদুর ? 
হারাতে থাকে সুর
চাওয়ার শেষ কোথায় ? 
এক অজানা অধ্যায়  
পথ আঁকড়ে রাখে শুকনো শেকড়
বাঁধা ছিঁড়ে পা ফেলার অদম্য চেষ্টা
রক্ত ঝরা ঘাসের শেকল
জমাট বাঁধা আর্তনাদ

পথ কতদুর ? 
হারাতে থাকে সুর
চাওয়ার শেষ কোথায় ? 
এক অজানা অধ্যায় 
পথ কতদুর ? 
হারাতে থাকে সুর
চাওয়ার শেষ কোথায় ? 
এক অজানা অধ্যায় 

মন্তব্যসমূহ