- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ

শিশির শুকানো রোদেলা বাতাস,
ঘাসের নাচে কিশোরীর উচ্ছ্বাস,
এই শহরের যত হিসেব কষা – এক, দুই, সাড়ে তিনে শেষ,
ঐ শান্ত মাটির আঙিনায় এখনো শালিকের সমাবেশ।
সূর্যের আগে জেগে ওঠে কৃষাণী মা,
ভেজা আঁচলে কত মায়া তার, সে নিজেও জানে না।
মাঝি-বধূর যত কথা, নদীতেই ছলাত্ ছল,
পূর্ণিমা কাশফুলে আঁকে, সন্ধ্যার চোখে কাজল।
এসো খালি পায়ে একটু হেঁটে আসি ধুলো-মাটির সেই পথে…
সূর্যের আগে জেগে ওঠে কৃষাণী মা,
ভেজা আঁচলে কত মায়া তার, সে নিজেও জানে না।
(আমার পুরনো ধুলো পরা ডায়রি থেকে-
জয় ২০০২)
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন