- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
সাগরতীরে বসে আছি
একা
আশে পাশে নেই কেউ
দৃষ্টির পর্দার
উল্লাসে
ভাসছে অবাধ ঢেউ ।
।
একা বসে গুনছো
তুমি
জীবনের গাঢ় নীল ছন্দ
কালো ছায়ার লোমশ
হাত
ঢেকে দেয় সকল
আনন্দ
অশ্রুকণা খুজে
যায় দূর সাগরসীমা
সময়টা থামবে
কিনা, জানা হল না।
সময়ের সাথে হলনা
কথা
হলনা সুর গান
বাতাসে সব মিশে
গেল
শুধু রয়ে গেল
কলতান । ।
(আমার পুরনো ধুলো পরা ডায়রি থেকে-
১৯৯৪ - ২০০১)
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন