- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ

ঘাস মরা রোদে নগ্ন আজ এ পৃথিবী,
আঁধারে পড়ে থাকা আধুলির মত সবই,
ছুটছে সবাই বাঁধা চোখে চূড়া দেখার পাল্লা,
রাখে না খবর জীবন তরীর,
কোথায় মাঝি মাল্লা ।
ঠিক এ সময়ে যেন কোথা থেকে উড়ে
অস্থির মনটা ফেরে এই দেহের ভেতরে,
করছো হানাহানি নিয়ে ক্ষনিকের ঠিকানা,
বলছি আমরা অনুভব থেকে শোনো
সাড়ে তিন হাতে বাঁধা আছে সীমাহীন সীমানা....
সাড়ে তিন হাতে বাঁধা আছে সীমাহীন সীমানা....
গন্তব্যের খোঁজে অধোর কাঁপে,
জগতের শত কলুষিত ধাপে,
কালো বিড়াল নামে হিংস্র পায়,
নির্মমতা শুধু রাজত্ব বাড়ায়..
অভিজাত শেষ হবে এই পৃথিবীর সাথে
গল্প হয়ে রবে যা ঘটেছিল পথে,
সকল মায়া বীভত্স ছায়া ক্ষনিকের জানা অজানা -
সাড়ে তিন হাতে বাঁধা আছে সীমাহীন সীমানা..

(আমার ধুলো পরা ডায়রি থেকে - জয়, ২০০০)
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন