মায়া

কতটা বিশাল এই আকাশ, জানি না কোথায় তার শেষ ঠিকানা
শুধু এইটুকু জানি- একদিন চলে যাব 

এই পৃথিবীর মায়া ছেড়ে দুরে বহু দুরের আকাশে,
ফিরে আসার পথ নেই, আসবনা কখনো ফিরে আর ...
 

যা কিছু করেছি মায়ায় ভরা
পড়ে থাকবে সব, শুধু আমি ছাড়া
নিয়মের ফাঁকে খোজা সরল রেখা
থাকবে হয়ত এ গান, অন্য মনে আঁকা
 

এই পৃথিবীর মায়া ছেড়ে দুরে বহু দুরের আকাশে
ফিরে আসার পথ নেই, আসবনা কখনো ফিরে আর
ফিরে আসার পথ নেই, আসবনা কখনো ফিরে আর
...

(আমার পুরনো ধুলো পরা ডায়রি থেকে-

জয়, সাল ২০০২ -২০০৪ )

মন্তব্যসমূহ