ছায়া পথের পথিক


একটা তারা কাঁদে
হাজার তারার মাঝে
ভাগ করে নয়টি দুঃখ তারই
আমি সেই তারাটির খোঁজে
 
তারা থমকে দাঁড়ায়
এক ছায়াপথের ইশারায়
তারা আলো ছড়ায়
সকল দুঃখ হারায়
 
ছায়া পথের কোনে লুকানো
অন্যও তারার বেদনা
খুঁজে ফিরে সিদ্ধি হল
তারার তারা সাধনা
সেই তারাটাই হাসে
অন্যও তারার পাশে
ভাগ করে নিয়ে দুঃখ তারা
স্বর্গও স্রোতে ভাসে
 
(আমার পুরনো ধুলো পরা ডায়রি থেকে-

জয় , সাল ২০০১)

মন্তব্যসমূহ