- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
কিসের ধোঁয়ায় যেন হারিয়ে গেলো এই আমার শেঁকোড়
ছাড়েনা আমায় হয় যদিও এই দেহটা নিথর
জানিনা কেন, কি দিয়ে জরানো
আলোর সাথে, এক ছায়া মিশানো
অসাড় কেন আলোর ওদিক বাহির কিংবা ভেতর
এ দেহের ত্রিমাত্রা যেন ছায়ার সহচর
ছায়ার অনুসারি আঁধারে নামে, সমাধিতে হয় কালো
পুড়িয়ে দিয়ে আমার ছায়া, বিশুদ্ধ করে তোলো
ছাড়েনা আমায় হয় যদিও এই দেহটা নিথর
জানিনা কেন, কি দিয়ে জরানো
আলোর সাথে, এক ছায়া মিশানো
চীৎকার করেছি, বিদ্রোহ করেছি, করেছি কতো উল্লাস
আমার সাথে কি করে চিরকাল এক ছায়ার সহবাস
আত্মার প্রতীচ্ছবি নিরেট ধোঁয়াটে এ আমার ছায়া
স্বপ্নের সাথে অনুভব নাচে বড় জটিল মায়াঅসাড় কেন আলোর ওদিক বাহির কিংবা ভেতর
এ দেহের ত্রিমাত্রা যেন ছায়ার সহচর
ঐ আঁধারে ছায়ার মৃত্যু, ছায়া তারই বংশধর
গহীনে তার ছায়ার প্রলেপ, কালো তারই স্বচ্ছ অন্তরছায়ার অনুসারি আঁধারে নামে, সমাধিতে হয় কালো
পুড়িয়ে দিয়ে আমার ছায়া, বিশুদ্ধ করে তোলো
কতো যে হাসি, কতো যে কান্না, মিলে মিশে তার বসবাস
ছাড়েনা পিছু তবু চিরকাল ছায়ার সাথেই সহবাস
এক ছায়ার সহবাস,
এক ছায়ার সহবাস....
(আমার পুরনো ধুলো পরা ডায়রি থেকে-
জয় ০২/০২/২০০২)
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন