- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
অশান্ত এক ধুলো ঝড়ের মাঝে
অনিয়মে হাঁটছি কত, নিয়মের খোঁজে
মেঘগুলো পালটে নিয়ে
আকাশটাকে ঠেলে দিয়ে
সময়টা রাঙিয়েছে নতুন সাজে
chorus
আসছি আমি তুমি থেকো দাঁড়িয়ে
আগের মতো সেই হাতটা বাড়িয়ে
চাঁদের টিপ পড়ে আঁধার কপালে
জ্যোৎস্না কে নীরবতায় ভেজালে
জড়িয়ে রেখো আমায়
ঝড়টা কখনো যেন, খুঁজে না পায়
আসছি আমি তুমি থেকো দাঁড়িয়ে
আগের মতো সেই হাতটা বাড়িয়ে
দোলা দিয়ে কাশফুলটা কেঁদেছে
শালিকটা কেন যে একা বসেছে
একটু শ্বাস এখনো তো আছে
উড়ে যাচ্ছে সে তোমার কাছে
আসছি আমি তুমি থেকো দাঁড়িয়ে
আগের মতো সেই হাতটা বাড়িয়ে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন